বৃষ্টি প্রার্থনায় কাতারে অনুষ্ঠিত হলো ইস্তিস্কার নামাজ

by naymurbd1999@gmail.com

উপসাগরীয় দেশ কাতারে বৃষ্টি প্রার্থনা করে বিশেষ নামাজ আদায় করা হয়েছে। দেশটির সাধারণ মুসলমানরা এই নামাজে অংশগ্রহণ করেছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা ৪ মিনিটে সারা দেশের নির্বাচিত ১২৪টি মসজিদ ও ঈদগাহে এই নামাজ আদায় করা হয়। এতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি জনগণের সঙ্গে এই প্রার্থনায় অংশ নিয়েছেন।

তিনি লুসাইল ঈদগাহে বৃষ্টির নামাজ আদায় করেন। এর আগে কাতারের ওয়াক্ফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দেশের সব মুসলমানকে বৃষ্টির জন্য নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায়ের আহবান জানায়। কেননা দেশটি বর্তমানে শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং খড়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন
banner

ইস্তিসকার নামাজ হলো, অনাবৃষ্টির সময় একসঙ্গে জামাতে নামাজ আদায় করা।

এর সূচনা মহানবী (সা.)-এর যুগেই হয়েছিল। তিনি সাহাবিদের নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন। এই নামাজে আল্লাহর দয়া ও অনুগ্রহ প্রার্থনা করা হয় এবং বৃষ্টি চাওয়া হয়। এর মাধ্যমে আল্লাহর সামনে অসহায়ত্ব প্রকাশ ছাড়াও দুরবস্থার মুখে ধর্মীয় ও সামাজিক ঐক্য গড়ে ওঠে।

এক বিবৃতিতে ওয়াক্ফ মন্ত্রণালয় মুসলমানদের বিনয় ও অনুশোচনার মনোভাব নিয়ে নামাজে অংশ নেওয়ার আহবান জানায়। তারা আরো স্মরণ করিয়ে দেয় যে আন্তরিক তাওবা, অন্যের অধিকার ফিরিয়ে দেওয়া, রোজা রাখা, দান-সদকা করা ইত্যাদি কাজ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ায়। এ ছাড়া অংশগ্রহণকারীদের অলংকার পরিহার করতে, সাধারণ পোশাক পরিধান করতে এবং আল্লাহর সামনে বিনয় ও প্রার্থনাময় মনোভাব প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222