দেশের প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী বলেছেন, আপনারা লক্ষ্য করে থাকেন কিছুদিন পরপরই একেকটা কুলাঙ্গার মাথা ছাড়া দেয়। নবীর পবিত্র স্ত্রীগণের চরিত্র নিয়ে নানা মন্তব্য করে। আমরা মনে করি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো দেশে অরাজকতা সৃষ্টি করার সুগভীর চক্রান্তের অংশ। এসব নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া নিস্পত্তির কোনো পথই থাকবে না।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামী সংগ্রাম পরিষদের আয়োজনে কলেজ ছাত্রীর ফেসবুকে মুহাম্মদ (সা.) ও খাদিজা (রা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটময় মুহূর্তে একটা যেকোনো ধরনের গণ্ডগোল সৃষ্টি করে নবীর বিবিগণের বিরুদ্ধে কুমন্তব্য করে মুসলমানদের স্পর্শকাতর স্থান ধর্মীয় অনুভূতিকে এভাবে চরম আঘাত করে রক্তক্ষয়ী সংঘর্ষ করাতে চায়।
এআইএল/
