আগামীকাল শুরু হতে যাচ্ছে বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে “আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৫”।
জানা যায়, আগামীকাল (১৯ নভেম্বর) সকাল ৯টায় হোয়ায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মহাসম্মেলনে পাকিস্তান ও ভারতের শীর্ষ আলেমসহ দেশের বিশিষ্ট মাশায়িখ, মুফতি ও খতিবগণ অংশগ্রহণ করবেন। এতে ইসলামী শিক্ষা, একতা, নৈতিকতা, দীনী চেতনা এবং মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অতিথিরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা ইলিয়াস গুম্মান এবং ভারতের আল্লামা হোসাইন আহমাদ পালনপুরী। এছাড়া চরমোনাই পীর মুফতী রেজাউল করীম, মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা জিকরুল্লাহ খান, মুফতী রেজাউল করীম আবরার, মুফতী ফয়জুল করীম, মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী এবং মাওলানা হামযা শহীদুল ইসলামসহ শীর্ষ আলেমরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পরিষদের মিডিয়া সেলে দায়িত্বরত রেজওয়ানুল হক ৩৬নিউজকে জানান, “মাহফিলে পাকিস্তান ও ভারতের শীর্ষ আলেমরা অংশ নেবেন। দেশের বিশিষ্ট মাশায়েখ ও খতিবদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে। সাংবাদিকদের উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি।”
এনএ/
