রংপুরের আওয়ামী এমপির বড় ভাই বগুড়া থেকে গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীর বড় ভাই মাহবুবুল হক চৌধুরী ওরফে লিংকন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

রংপুর রেল ডিআইজি মো: আমিনুল ইসলাম জানান, লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের দেবিগঞ্জগামী এসআর পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা, হত্যাচেষ্টার একাধিক মামলা ছাড়াও ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

ডিআইজি জানান, বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অর্থ যোগানদাতা সিন্ডিকেটের অন্যতম সদস্যও ছিলেন লিংকন চৌধুরী। বগুড়া থেকে তাকে রংপুরে আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে।

বদরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, চৌধুরী পরিবার বিগত ১৭ বছরে বদরগঞ্জ, তারাগঞ্জের মানুষকে শোষণ, জুলুম, নির্যাতন-নিপীড়ন করে নিঃস্ব করে দিয়েছে। এক্ষেত্রে সব থেকে বেশি ক্ষমতার অপব্যবহার করেছে সাবেক এমপি পলাতক ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরী। তাকে গ্রেপ্তারে বদরগঞ্জের মানুষ খুশি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222