টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে জরিমানা

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

জার্মানির বলে বিক্রি করা ওষুধ গ্রহণের পর সাইড ইফেক্ট দেখা দেয় রোগীর শরীরে। আর সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে সত্যতা পায় ভোক্তা অধিদফতর। পরে, টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন
banner

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও ড্রাগ অধিদফতরের কর্মকর্তারা।

ভোক্তা অধিদফতর জানায়, “স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই ওইদিন রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে, তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদফতর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।”

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।”

এদিকে জরিমানা করা হলে লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়, “আমাদের সাপ্লাইকারী প্রতিনিধি প্রতারণা করেছে। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে। এজন্য আমরা জরিমানা দিয়েছি।”

স্থানীয়দের অভিযোগ, “বাজারে ভেজাল ও অনিয়মিত ওষুধ বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন। এ সময়, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিদফতর।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222