ভিভিআইপি হিসেবে খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করেছে সরকার।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়। একই সঙ্গে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন
banner

আইন অনুযায়ী, ভিভিআইপি ঘোষিত ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব এসএসএফের ওপর ন্যস্ত। বেগম জিয়ার নিরাপত্তায় বাধা সৃষ্টি করতে পারে এমন যেকোনো ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বাহিনীটি।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুসারে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পাশাপাশি সরকার ঘোষিত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই এসএসএফ দৈহিক নিরাপত্তা দিয়ে থাকে। এ জন্য তারা সম্ভাব্য হুমকিসংক্রান্ত তথ্য সংগ্রহ, আদান–প্রদান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

আইন অনুযায়ী, ভিভিআইপি–এর নিরাপত্তার ক্ষেত্রে কারও উপস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হলে এসএসএফ বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারে। পরিস্থিতি গুরুতর হলে প্রয়োজন হলে প্রাণঘাতী ব্যবস্থাও নিতে পারে—আইনে এমন বিধান রয়েছে।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222