রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯৯০ জন এজাহার ও পরোয়ানাভুক্ত আসামি। বাকি ৩৪৩ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৭টি গুলি, ২টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ১টি খুর, ৪টি হাঁসুয়া, ২টি রামদা, ২টি চাপাতি, ১টি চাকু, ২টি ককটেল, ২টি দেশীয় ওয়ান শুটারগান, ১টি বিদেশি রিভলবার ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ২৮৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জড়িত ১১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াসিন (২২), রায়হান (২৩), পারভেজ (৩০), আহমেদ সাদমান (২৯), সাজিদ (২২), আলামিন (২৫), ইমন (২৩), কাশেম (২৩), মাহমুদ হাসান স্বাধীন (২৩), মিঠু (৩০) ও শাকিল (২৪)। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
এআইএল/
