নেতানিয়াহুকে ক্ষমার জন্য ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান ইসরায়েলি প্রেসিডেন্টের

by Fatih Work

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ প্রত্যাখ্যান করেছেন।

আরব গণমাধ্যম জানায়, নেতানিয়াহুর বিরুদ্ধে গত ৫ বছর ধরে দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন
banner

এক বিবৃতিতে প্রেসিডেন্ট হারজগ বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব এবং তার মতামতকে সম্মান করি। তবে ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, এবং এর আইনগত ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান দেখানো জরুরি।’

তিনি আরও জানান, এমন অনুরোধ ছিল ‘অস্বাভাবিক’ এবং ইসরায়েলি জনগণের কল্যাণই তার সর্বোচ্চ অগ্রাধিকার।

আরব মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প তার চিঠিতে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘রাজনৈতিক ও অন্যায্য’ বলে আখ্যায়িত করেছিলেন।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222