ইউরোপীয় ইউনিয়নের বিলুপ্তি চাইলেন ইলন মাস্ক

by amirulislamluqman20@gmail.com

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ এর বিরুদ্ধে ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে বড় অঙ্কের জরিমানা আরোপ করার পর ইলন মাস্ক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্ল্যাটফর্মটিকে ১২০ মিলিয়ন ইউরো (প্রায় ১৪০ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে।

জরিমানা আরোপের পর এক্স এ দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং সার্বভৌম ক্ষমতা পৃথক দেশগুলোর কাছে ফিরিয়ে দেওয়া উচিত, যাতে সরকারগুলো তাদের জনগণের আরও ভালো প্রতিনিধিত্ব করতে পারে।’

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ‘আমি এতে সম্পূর্ণ সিরিয়াস, এটি কোনো মজা নয়।’

এক অন্য পোস্টে মাস্ক জানান, তিনি ইউরোপকে ভালোবাসেন, তবে ‘আমলাতান্ত্রিক দানব’ হিসেবে অভিহিত ইউরোপীয় ইউনিয়নকে নয়।

অন্যদিকে, ইইউ কর্তৃক আরোপিত এই জরিমানার সমালোচনা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও।

এছাড়া সম্প্রতি মাস্কের ১৯৯০ এর দশকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগও আলোচনায় এসেছে, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222