শেখ হাসিনার নির্দেশেই হাদির ওপর হামলা: দুলু

by Fatih Work

বিএনপির নেতা ও নাটোর-২ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যার চেষ্টা করেছে। নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা বিশ্বাস করি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222