গাজায় ভারি বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু

by Fatih Work

গাজায় ভারি বৃষ্টিপাতের ফলে একদিনে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়েসুসের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় টেড্রোস সতর্ক করে বলেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে গাজায় তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগের ঝুঁকি বেড়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন
banner

ডব্লিউএইচও প্রধান আরও বলেন, গাজায় পরীক্ষাগার-সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে সংস্থাটি এখনো বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। ইসরায়েল অনেক জরুরি চিকিৎসা সরঞ্জামকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (ডুয়াল-ইউজ) পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

টেড্রোস জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন, রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা, কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে এসব উপকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222