তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি আটক

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ধানমন্ডি ৩২ ফেসবুক পেজের সদস্য মো. আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

শনিবার দিবাগত রাত আড়াইটায় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনার সময় তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়া একই অভিযানে ৪নং শালবাহান ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী আটক করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিবিঘ্ন ও নিরাপদ করতে দুস্কৃতিকারী সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222