দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন ফরহাদ-ববি

by amirulislamluqman20@gmail.com

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দুই দলের শীর্ষ নেতা ও এক দলের মহাসচিব।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

বিজ্ঞাপন
banner

দুই দলের প্রধান হচ্ছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

অপরদিকে এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদও বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন।

এছাড়া শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরো ৭টি আসন ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।

আসনগুলো হচ্ছে, ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222