পিরোজপুরের ইন্দুরকানীতে যুবলীগের সভাপতি নাশকতা মামলায় গ্রেপ্তার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় উপজেলা যুবলীগের সভাপতি আ. রাজ্জাক হাওলাদারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

শুক্রবার রাতে ইন্দুরকানী ও শাহবাগ থানা পুলিশের সহযোগিতার ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আ. রাজ্জাক হাওলাদার (৫২) বালিপাড়া ইউনিয়নের ডেপসাবুনিয়া গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, “দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা রাজ্জাক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222