নরসিংদী-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের মনোনয়ন দাখিল

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. জাহাঙ্গীর আলম জেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নরসিংদী-৪ নির্বাচনী আসন জামায়াতের পরিচালক অধ্যক্ষ আব্দুল লতিফ খান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মকবুল হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মো. সানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাওলানা মো. ইকবাল হোসাইন, বেলাব উপজেলা জামায়াতের আমির মো. জহিরুল ইসলাম, মনোহরদী পৌর জামায়াতের আমির মো. আসাদুজ্জামান নূরসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নরসিংদী-৪ আসনে জামায়াতের প্রার্থী ব্যাপক জনসমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222