যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ভ্যান্স ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে এই ঘটনায় ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।
কর্তৃপক্ষের ধারণা, ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ওহাইওতে ভ্যান্সের বাসভবনের জানালার কাঁচ ভাঙা। তবে ঠিক কীভাবে বা কী কারণে জানালাগুলো ভেঙেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।
এআইএল/
