আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আগামী ১২ জানুয়ারি ঢাকায় আসবেন তিনি।
দূতাবাস সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে ঘিরে সব পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারেন। ঢাকায় এসেই তার মূল লক্ষ্য হবে বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালানো। এ ছাড়া মানবাধিকার রক্ষা, রোহিঙ্গা সংকট সমাধান করার বিষয়েও কাজ করবেন তিনি।
ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগদান উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।
এ সময় রাষ্ট্রদূতের ঢাকায় আসার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এআইএল/
