উত্তরবঙ্গের ৯ জেলায় সফর করবেন তারেক রহমান

by Fatih Work

দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ জানুয়ারি থেকে এই সফর শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারি।

সফরের মধ্যে রয়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। এছাড়া আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

বিজ্ঞাপন
banner

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন তারেক রহমান। এরপর বগুড়ায় রাত্রিযাপন করে পরের দিন তিনি যাবেন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন। রাত্রিযাপনের জন্য আবার রংপুরে ফিরে আসবেন। সেখান থেকে ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222