‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি’ ট্রাম্পকে মোদি

by Fatih Work

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির ওপর যে শুল্ক আরোপ করেছে, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর ‘তেমন একটা খুশি নন’ বলে গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্মিত অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহের বিষয়ে মোদি সরাসরি তার সঙ্গে বিষয়টি উত্থাপন করেছিলেন এবং তাকে ‘স্যার’ সম্বোধন করে অনুনয় করেছিলেন।

বিজ্ঞাপন
banner

ট্রাম্প বলেন, ‘আমার কাছে মোদি এসেছিলেন। এসে বলেছেন, ‘স্যার, আমি ৫ বছর ধরে অপেক্ষা করছি। আমরা এটা বদলাচ্ছি, আমরা এটা বদলাচ্ছি।

মোদির সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভারত ৬৮টি অ্যাপাচি অর্ডার করেছিল এবং প্রধানমন্ত্রী মোদি আমাকে দেখতে এলেন। বললেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’ আমি বললাম, হ্যাঁ।’

পরে ট্রাম্প দ্রুত স্বীকার করেন, বাণিজ্যনীতির কারণে তাদের সম্পর্ক টানাপড়েনে রয়েছে।

সূত্র: এনডিটিভি

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222