বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের মায়ের ইন্তেকাল

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা-এর সম্মানিতা মাতা আজ ৭ জানুয়ারি, বুধবার, রাত ৭টা ১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মরহুমার ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বিজ্ঞাপন
banner

একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই শোক সহ্য করার তাওফিক দান করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন।

মহান আল্লাহ তাআলা মরহুমাকে তাঁর বিশেষ রহমতে আচ্ছাদিত করুন এবং তাকেঁ জান্নাতের আ’লা মাক্বাম দান করুন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222