অবৈধ ইটভাটায় অভিযান‍, জরিমানা সাড়ে ৮ লাখ টাকা

by hsnalmahmud@gmail.com

বরিশাল জেলার বানারীপাড়ায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়েছেন বরিশাল পরিবেশ অধিদপ্তর ও বানারীপাড়া উপজেলা প্রশাসন।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
banner

অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স বাবা ব্রিকস, মেসার্স আশা ব্রিকস, মেসার্স রুপা ব্রিকস, মেসার্স সাবা ব্রিকস ও তালুকদার ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৮ লাখ টাকা জরিমানাসহ ইটভাটার চিমনি ভেঙে ফেলা ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222