আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

by Fatih Work

দেশব্যাপী অভিযান ও জরিমানার প্রতিবাদে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সংগঠনটি জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তাদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়।

বিজ্ঞাপন
banner

এর আগে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবি উত্থাপন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন নেতারা। তারা স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ রাখা হবে।

আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এলপিজি সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংগঠনটি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222