অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় আরও ১৩৬টি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত গাইডলাইন অনুমোদন দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, অত্যাবশ্যকীয় তালিকায় এবার নতুন করে ১৩৬টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে।
মূল ব্যাপার হচ্ছে, এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। স্পষ্ট নির্দেশনা থাকবে, এই বিষয়টি আমাদের একটি ফর্মুলা। এই তালিকা ১৯৮৫ সালে একবার তৈরি হয়েছিল। ১৯৯২ সালে সেটা কিছু পরিবর্তন করা হয়েছিল। এবার একটি নির্দিষ্ট ফর্মুলা বলা হচ্ছে এবং যেখানে কাঁচামাল, অর্থাৎ এটার এপিআই এক্সিপিয়েন্ট এবং তার সঙ্গে মার্কাপের ক্ষেত্রে আমরা কোনও পরিবর্তন করিনি। যেটা প্রচলিত মার্কাপ ছিল সেটাই থাকছে।
অতএব, মূল ব্যাপার হচ্ছে- এই অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত ওষুধগুলোর মূল্য সরকার নির্ধারণ করবে। নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন, তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা ওপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে। যারা নিচ থেকে যাবেন, তারা ইচ্ছা করলে ওপরে উঠতে পারেন, অথবা থাকবেন না।
এআইএল/
