ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা যেকোনো দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের ব্যবসায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকেই নতুন শুল্কহার কার্যকর হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তেহরানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোস্টে ট্রাম্প স্পষ্ট করে উল্লেখ করেন, তাৎক্ষণিকভাবে কার্যকর এই আদেশ অনুযায়ী ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক দিতে বাধ্য হবে। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে কোনো পরিবর্তনের সুযোগ নেই।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা ব্যাপক নিষেধাজ্ঞায় ইরান ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
টিএইচএ/
