ঐক্য ও দ্বীনে অটল থাকলে কোনো শক্তিই ক্ষতি করতে পারবে না: হিবতুল্লাহ আখুন্দজাদা

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক

ঐক্য, একতা ও দ্বীনের ওপর অবিচল থাকলে বিশ্বের কোনো শক্তিই মুসলমানদের ধ্বংস করতে পারবে না বলে মন্তব্য করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা শাইখুল কুরআন ও হাদিস হযরত মাওলানা হিবতুল্লাহ আখুন্দজাদা।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, ‘যদি কামান ও বিমান দিয়ে আমাদের ধ্বংস করা সম্ভব হতো, তাহলে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন অনেক আগেই আমাদের শেষ করে দিত। কিন্তু তারা তা করতে পারেনি।’

এর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য, একতা এবং নেতৃত্বের প্রতি আস্থা ও অনুগত্যের বরকতেই এটি সম্ভব হয়েছে।

হিবতুল্লাহ আখুন্দজাদা অনুসারীদের উদ্দেশ্যে বলেন, দ্বীনের ওপর অটল থেকে ইসলামের রশিকে শক্তভাবে ধারণ করলে দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হলেও কোনো ক্ষতি করতে পারবে না।

তবে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘যদি আমরা আমাদের দ্বীন ত্যাগ করি, তবে আল্লাহ তাআলা আমাদের সাহায্য থেকে বঞ্চিত করবেন। আর যাকে আল্লাহ সাহায্য করা বন্ধ করে দেন, তাকে আর কেউই সাহায্য করতে পারে না।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222