জাতীয় পার্টি-১৪ দলের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি জুলাই ঐক্যের

by Fatih Work

আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে জুলাই ঐক্য।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এম আলী নেওয়াজের কাছে এ স্মারক জমা দেন সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন
banner

স্মারকলিপিতে তারা বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ১৪০০-এর অধিক ছাত্র-জনতাকে নির্মূলের উদ্দেশ্যে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সরকার। ৩৬ জুলাই (৫ আগস্ট ২০২৪) বাংলাদেশ যে ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছিল, তার আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এখনো বিচারের জন্য রাস্তায়।

কিন্তু আমরা দেখছি, এই গণহত্যার সঙ্গে জড়িত রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী এবং জাতীয় পার্টিসহ এনডিএফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৪৪ আসনে প্রার্থী দিয়েছে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এই জি এম কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করা হয়। গত ১৬ বছর জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগীরা বাংলাদেশে যত গুম, খুন, গণহত্যা ঘটিয়েছে, প্রকাশ্যে তার পক্ষে সহযোগিতা করেছে ১৪ দল।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222