পীর সাহেব আকসিনা (রহ.)–এর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের গভীর শোক 

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ কসবা উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন জালালী (রহ.)—(পীর সাহেব আকসিনা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া)–এর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

আজ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ভোর চারটায় তাহাজ্জুতের নামাজের সময় জিকিররত অবস্থায় মাওলানা জয়নাল আবেদীন জালালী (রহ.) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ শোক বিবৃতিতে বলেন, তিনি ছিলেন একজন আল্লাহভীরু আলেম, অভিজ্ঞ মুরুব্বি এবং ইসলামী আন্দোলনের পরীক্ষিত সৈনিক। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)–এর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি আজীবন ইসলামী আন্দোলনের ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ফ্যাসিস্ট হাসিনা-বিরোধীসহ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর দৃঢ় অবস্থান ও সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন—মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, তাঁর কবরকে নূরে ভরপুর করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, মুরিদ ও সহকর্মীদেরকে এই শোক সইবার তাওফিক দান করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222