ভোর রাতে টঙ্গীর বস্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩৫ আটক

by Fatih Work

গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৪ টার দিকে যৌথ বাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও হাজি মাজার বস্তিতে এ অভিযান চালায়। অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে টঙ্গীর হাজি মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ভোরে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা বড়ি, দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করে।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরো বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের বিশৃঙ্খলা এড়াতে আমরা টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে।”

আটককৃতদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222