মঙ্গলবার সিলেট বিভাগে যেসব জনসভায় বক্তব্য দেবেন আমীরে মজলিস

by Abid

আগামীকাল ২৭ জানুয়ারি, মঙ্গলবার সিলেট ও বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ধারাবাহিক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে শুরু করে রাত পর্যন্ত একাধিক নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন
banner

দলটির প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈদ ৩৬ নিউজকে জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ১১টায় সিলেটের গোলাপগঞ্জ (ঢাকা দক্ষিণ) এলাকায় প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন মাওলানা মামুনুল হক। এরপর দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জে কে স্কুল মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী জনসভা।

দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আরেকটি নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য প্রদান করবেন। বাদ আসর সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।

বাদ মাগরিব মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় মাধবপুর রোডস্থ প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর।

এছাড়া রাত ৭টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে এবং সর্বশেষ রাত ৯টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মীরপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

উক্ত সকল নির্বাচনি জনসভায় মাওলানা মামুনুল হকের সঙ্গে “১০ দলীয় নির্বাচনী ঐক্য”-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222