পথসভায় জামায়াতবিরোধী কড়া বক্তব্য বিএনপি প্রার্থীর

কক্সবাজার নির্বাচনী এলাকা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক পথসভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, “জামায়াতকে ভোট দিলে আল্লাহর কসম বেহেশতে যেতে পারবেন না।”

by Fatih Work

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, “জামায়াতকে ভোট দিলে আল্লাহর কসম বেহেশতে যেতে পারবেন না।”

সম্প্রতি তার নির্বাচনী এলাকা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক পথসভায় এমন মন্তব্য করেন তিনি। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

বিজ্ঞাপন
banner

শাহজাহান চৌধুরী বলেন, “পাকিস্তান সৃষ্টির সময় জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে, আবার বাংলাদেশ সৃষ্টির সময়ও তারা বিরোধিতা করেছে। জামায়াতের রাজনীতি সবসময় উল্টো পথে চলেছে।”

তিনি আরো বলেন, “জামায়াত একবার বিকাশে টাকা দিলেও পরে আর খোঁজ নেবে না। বিএনপি ক্ষমতায় এলে প্রতিমাসে নিয়মিত ভাবে সাধারণ মানুষের জন্য ভাতা ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে। কোনটা জনগণের জন্য লাভজনক, তা ভেবে দেখবেন।”

চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আল্লাহর ওয়াস্তে জামায়াতের ধোঁকাবাজিতে পড়বেন না। বেহেশত পেতে হলে ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি আল্লাহ কবুল করেন, তবেই জান্নাত পাওয়া যাবে। জামায়াতে ইসলামীকে ভোট দিলে আল্লাহর কসম, বেহেশতে যেতে পারবেন না। জামায়াত কখনো হিন্দুস্তানের দিকে, কখনো পাকিস্তানের দিকে দৌঁড়ায়। আমরা আপনাদের নিয়ে এই দেশেই থাকতে চাই।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222