সরিষাবাড়ীতে গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. নাইম (২০) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদার এর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেছেন। আটককৃত যুবক মো. নাইম (২০) দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার দিবাগত রাত ২ টার পর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন এক রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা, ৩টি মোবাইল সেট ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় সাইফুল ইসলামের ছেলে মো. নাইমকে আটক করে যৌথ বাহিনী। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আটক নাইমকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, সকাল ৯টার দিকে মো. নাইমকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222