রাতের আঁধারে জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন ভাঙচুর

by Fatih Work

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের (দাঁড়িপাল্লা) নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে চরচান্দিয়া ইউনিয়নের ২নং ও ৮নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে প্রতিহিংসামূলক রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ও নিন্দনীয় কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে।”

উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একইসঙ্গে তিনি সব রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সুস্থ, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।

এ ঘটনায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ জানান।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, “বিষয়টি সম্বন্ধে আমরা অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222