আলেম সমাজকে রাজাকার বলা যাবে না: মেজর আক্তার

by amirulislamluqman20@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করা বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বলেছেন, বাংলার মাটিতে আর কোনো আলেমকে যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর, আল-সামস বলা যাবে না।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভৈরব এমপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের নির্বাচনি পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ জোটের বিভিন্ন নেতারা।

বিজ্ঞাপন
banner

আক্তারুজ্জামান রঞ্জন বলেন, আমরা যুদ্ধ কোনো আলেমের বিরুদ্ধে করিনি, যুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানের সেনাদের নামাজ পড়াইছেন তাই বলে কি তারা যুদ্ধাপরাধী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের এসব বয়ান বন্ধ করতে হবে। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি আমরা বাংলাদেশের কোনো আলেমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করি নাই। আর আজকের যে আলেম সমাজ তাদের তো বয়সই ছিল না। তাদের তখন জন্মই হয়নি।

তিনি বলেন, আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের বয়স তখন কত ছিল বলেন? কাজেই এই ট্যাগ বন্ধ করতে হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222