বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বসির আহমেদ সবুজসহ পাঁচ শতাধিক জাতীয় পার্টির নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান নতুন যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।
যোগদানকারীরা বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই দেশের জনগণের আশা-ভরসার দল। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আলোকে বিএনপির হয়ে কাজ করবেন এবং আগামী নির্বাচনে প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
বিএনপি প্রার্থী আবুল হোসেন খান বলেন, “জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মীর যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএআর/
