বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি

by naymurbd1999@gmail.com

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে একটি বিদেশি ফোন নম্বর থেকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন
banner

কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বেলা ১১টা ৫ মিনিটে আমাকে বিদেশি নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেয়। পরে ওই নম্বরে কল দিলে গালাগালিসহ আবারও হত্যার হুমকি দেওয়া হয়। এর আগেও অপরিচিত নম্বর থেকে আমাকে কয়েকবার হুমকি-ধমকি দিয়েছে। এ কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বিষয়টি তদন্তে অনুমতির জন্য আদালতে পাঠানো হবে। আদালত অনুমতি দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222