আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>
ঢাকা-১৩ আসনের জনগণের কাছে ভোটের জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, “দুর্বৃত্ত মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজকে আপনারা প্রত্যাখ্যান করুন। সোয়াবিন ক্ষেতের দল বিম্পি এসব লুটেরাদের স্থান দিয়ে দেশের রাজনীতিকে দূষিত করেছে।”
পিনাকী আরও বলেন, “দেশমাতৃকার জন্য লড়ে যাওয়া সাহসী বীর মাওলানা মামুনুল হককে আগামী ১২ ফেব্রুয়ারি গণরায় প্রদান করুন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। ইনকিলাব জিন্দাবাদ।”
তার পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং ভোটারদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আহ্বান নির্বাচনী প্রচারণার উত্তেজনা আরও বাড়াতে পারে।
এদিকে, ঢাকা-১৩ আসনের প্রার্থীরা সক্রিয় প্রচারণা চালাচ্ছেন এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিকে নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
হাআমা/
