সকাল ৮টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজে ভোট দেবেন মামুনুল হক

by Fatih Work

রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা–১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দলটির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, তিনি আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নিজ কেন্দ্রে ভোট দেবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, একই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222