ঢাকা -৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নানা অজুহাতে তাঁর পোলিং এজেন্টদের প্রিসাইডিং অফিসার ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এই অভিযোগ জানান।
তাসনিম জারা বলেন, “বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে। কাউকে বলা হচ্ছে, ‘ওরা তো এখানকার ভোটার না’। এটা তো নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আবার ফোন নিয়ে ঢোকা যাবে না, ঢুকলেও ব্যবহার করা যাবে না এমন বিভ্রান্তিকর নির্দেশ দেওয়া হচ্ছে।”
এনসিপি থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাসনিম জারা আরও বলেন, “আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, অথচ সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।”
টিএইচএ/
