মাদারীপুরে হাজি শরীয়াতুল্লার বংশধর রিকশা প্রতীকের হানজালার বাজিমাত

by amirulislamluqman20@gmail.com

ভোট গণনার পর এগিয়ে থেকেও পোস্টাল ভোটে হেরে গেল মাদারীপুর-১ আসনের বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে ১১-দলীয় জোট রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালার গলায় উঠেছে বিজয়ের মালা।

মাদারীপুর জেলার শিবচর উপজেলাটি মাদারীপুর-১ আসন। মোট ভোটার ছিল ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। ১ লাখ ৭৮ হাজার ৯৯১ ভোটের মধ্যে ১১-দলীয় জোট বিকশা প্রতীকের বিজয়ী প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯৯টি। অন্যদিকে নিকটতম প্রার্থী বিএনপির ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।

বিজ্ঞাপন
banner

কিন্তু পোস্টাল ভোটে বিএনপির প্রার্থী মাত্র ২৩৩টি ভোট পায়। অন্যদিকে বিজয়ী প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা ১ হাজার ৩৯৮টি পোস্টাল ভোট পেয়ে ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে হারিয়ে বিজয়ের মালা গলায় পরেন।

বিএনপির ধানের শীষের প্রার্থীসহ দুজন বিদ্রোহী প্রার্থী ছিল। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা। তার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি। তিনি ভাইকে সমর্থন দিয়ে প্রচার শুরু করেন।

এতে ক্ষিপ্ত হয়ে শিবচরের সাবেক সংসদ সদস্য ও বিগত সরকারের চিপ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই নূর-ই আলম লিটন চৌধুরী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকের প্রচার ও ভোট দিতে নির্দেশ দেন। এতে পালটে যায় নির্বাচনের মাঠ।

জনসমর্থনে পিছিয়ে থাকা নাদিরা আক্তার স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লাকে পেছনে ফেলে নির্বাচনে প্রতিযোগিতায় উঠে আসে। অন্যদিকে ১১ দলীয় জোট প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা জামায়াতের ভোটব্যাংক এবং নিজের ও পরিবারের ঐতিহ্য থাকায় নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। সাইদ উদ্দিন আহমেদ হানজালা শিবচর উপজেলার বাহাদুরপুর পীর পরিবারের সন্তান ও ফরায়েজী আন্দোলনের প্রবর্তক ও প্রধান নেতা কিংবদন্তি হাজি শরীয়াতুল্লার বংশধর।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222