গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে

by Abid

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত গণভোটে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে ‘হ্যাঁ’।

শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলের পাশাপাশি গণভোটের এই ঐতিহাসিক পরিসংখ্যান তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সনদের পক্ষে রায় দিয়ে ‘হ্যাঁ’ বাক্সে ভোট পড়েছে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। অন্যদিকে, এই প্রস্তাবনার বিপক্ষে অর্থাৎ ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার। অর্থাৎ অর্ধেকেরও বেশি ব্যবধানে জুলাই সনদের পক্ষে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। তবে এই প্রক্রিয়ায় ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বিভিন্ন কারণে বাতিল বলে গণ্য করেছে কমিশন।

বিজ্ঞাপন
banner

 ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি ২০৯টি আসন। দলটির মিত্র গণঅধিকার পরিষদ, বিজেপি, গণসংহতি আন্দোলন ১টি করে আসন পেয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। দলটির নির্বাচনী জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। আরেক জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি আসন, খেলাফত মজলিশ পেয়েছে ১টি আসন।

এছাড়া, ইসলামী আন্দোলন ১টি এবং ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222