শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

by Fatih Work

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

আইন উপদেষ্টা জানান, মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। ধারণা করা হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরে সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সংসদীয় দলের প্রধান নির্বাচিত করা হবে। বিকাল ৪টার দিকে সংসদ ভবনের সাউথ প্লাজায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সম্পর্কিত প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। মিটিংয়ে শুনেছি, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। তবে কোনো প্রধানমন্ত্রীর বিষয়ে আমি তথ্য জানি না।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222