প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিদায়ী সাক্ষাৎ

by Abid

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং সেনাপ্রধানের দায়িত্ব পালনকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

বিজ্ঞাপন
banner

সাক্ষাৎকালে প্রফেসর মুহাম্মদ ইউনূস বিদায়ী সেনাপ্রধানের পেশাদারিত্ব ও কর্মমেয়াদের প্রশংসা করেন। বিশেষ করে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর পক্ষ থেকে যে অভাবনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে, তার জন্য জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সরকারের ক্রান্তিকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি ভবিষ্যৎ জীবনের জন্য জেনারেল ওয়াকারকে আন্তরিক শুভকামনা জানান। সেনাপ্রধানও তার দায়িত্ব পালনে সরকারের সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222