মসজিদ-মাদরাসা গড়ার নিরলস নিবেদিত সাধক ছিলেন মুফতী গোলাম রহমান রহ.

by hsnalmahmud@gmail.com

মুফতী গোলাম রহমান রহঃ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমযানকে সামনে রেখে “করনীয়–বর্জনীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা-য়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মরহুম মুফতী গোলাম রহমান রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মসজিদ-মাদরাসা গড়ার নিরলস নিবেদিত এক সাধক।

বিজ্ঞাপন
banner

তিনি স্বীয় পিতা মরহুম মুফতী গোলাম রহমান রহ. এর ইলমী খেদমত ও দ্বীনি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মুফতী গোলাম রহমান রহ. ছিলেন ত্যাগী ও খাঁটি আলেমে দ্বীন; যিনি সারাজীবন কুরআন-সুন্নাহর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

রমযানের করণীয়-বর্জনীয় প্রসঙ্গে তিনি বলেন, পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের সর্বোত্তম সময়। এ মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও ইবাদত-বন্দেগীতে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রোজা শুধু ক্ষুধা-পিপাসা সহ্য করার নাম নয়; বরং চোখ, জিহ্বা ও অন্তরকেও গুনাহ থেকে বিরত রাখতে হবে। ইফতার ও সাহরীতে সংযমী হওয়া, গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো এবং মিথ্যা, পরনিন্দা, অশ্লীলতা ও অপচয় থেকে দূরে থাকার উপর গুরুত্বারোপ করেন তিনি।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন যশোর দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল হাকীম, খুলনা দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী, ফাউন্ডেশনের সভাপতি মুফতী ইউনূস আহমাদ, সেক্রেটারি মুফতী সৈয়দ খলিলুল্লাহ, মুফতী শরীফ মাশহুদুর রহমান, মুফতী মানজুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জাকির হুসাইন, মুফতী শাইখুল ইসলাম বিন হাসান, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী ইব্রাহিম খলীল ও মুফতী হুমায়ূন বিন আব্দুল লতীফ প্রমুখ।

সভায় বক্তারা মরহুম মুফতী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ করেন এবং মাহে রমযানে মুসলিম উম্মাহর করণীয় আমল, আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগী বৃদ্ধি ও সমাজে তাকওয়া প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222