১০ দিনেও ফিরে আসেনি কিশোরী মুসলিমা ও সুলতানা, পুলিশ তদন্তে

by Fatih Work

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি দুই কিশোরী—মুসলিমা আক্তার (১২) ও সুলতানা (১৬)।

মুসলিমা আক্তার উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে। অন্যদিকে সুলতানা রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে।

বিজ্ঞাপন
banner

এ ঘটনায় উভয় পরিবার থেকে মুকসুদপুর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, দু’জনেই খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ছাত্রী। সেখানে পড়াশোনার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে সুলতানা ঘুরতে যাওয়ার কথা বলে মুসলিমাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তারা কেউই আর বাড়িতে ফেরেনি।

পরিবারের সদস্যরা জানান, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি।
সুলতানার পরিবারও জানিয়েছে, একই দিন থেকে সেও নিখোঁজ রয়েছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মুকসুদপুর থানা-র অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার বিষয়ে জিডি হয়েছে। এএসআই খায়রুল ইসলাম তদন্ত করছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222