বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইব্রাহি আটক

by Masudul Kadir

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম তালুকদার (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ এর সহকারী পরিচালক মো. ফজলুর রহমান।

আটক মো. ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে।

র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৬ এর চৌকস একটি আভিযানিক দল। এ সময় ফেনী থেকে মাদক নিয়ে কাটাখালী বাসস্ট্যান্ড হয়ে মাহিন্দ্রাযোগে রামপালের দিকে আসার সময় ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, আটক ইব্রাহিম তালুকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222