জামালপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় আপেল মিয়ার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

by hsnalmahmud@gmail.com

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে এক কলেজছাত্রীকে জোরপূর্বক অপহরণের মামলায় আপেল মিয়া (২৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আপেল মিয়া মেলান্দহ উপজেলার বেলতৈল গ্রামের আরজু মিয়ার ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০২১ সালের ৭ মার্চ জেলা শহরের জাহেদা শফির মহিলা কলেজ-এ যাওয়ার পথে এক কলেজছাত্রীকে (১৬) জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন আপেল মিয়া ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত শেষে অপহরণে আপেল মিয়ার সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্যগ্রহণ ও প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222