জামালপুরে হাজিরা দিতে এসে আওয়ামী লীগের তিন নেতা জেল হাজতে

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকর্মী হাজিরা দিতে এসে আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন— ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রানা আহামেদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামে মো. হাফিজুর রহমান বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১২৮ জনকে নামীয় এবং ২০০–২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার উক্ত তিন আসামি জামিনের আবেদন করে আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222