প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

by Fatih Work

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বৈঠককালে প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের প্রতি তাঁর দেশের পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন, জনশক্তি রপ্তানি এবং বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান দাপ্তরিক কাজে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থিত হন। সচিবালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। দায়িত্ব গ্রহণের পর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222