জামালপুরে ঘন্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে গভীর রাতে প্রায় ঘণ্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা একজনকে ধারালো ছুরি দিয়ে আহত করে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৌর শহরের জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় সৈয়দ আব্দুল আল মাসুদের বাড়িতে এ ঘটনা ঘটে।

সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, গত রাত আনুমানিক ২টার দিকে তাঁর বাসার দরজা ভেঙে কালো মুখোশ পরা ২০-২৫ বছর বয়সী চারজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তাঁর ও তাঁর স্ত্রী রুজিনা বেগমের হাত-পা, চোখ ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তিনি হাতে আঘাত পান। লুটপাট শেষে ডাকাতরা চলে গেলে রাত ৩টার দিকে তিনি ও তাঁর স্ত্রী হাত-পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করেন।

এ ঘটনায় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222