আফগানিস্তানে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট আটক

by Fatih Work

আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আফগান সামরিক বাহিনী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরটির আকাশে উড্ডয়নরত অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। আফগান বাহিনী ও পুলিশ নিশ্চিত করেছে যে, বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী জানান, আফগান বাহিনীর সুনির্দিষ্ট হামলাতেই পাকিস্তানি যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে। জালালাবাদ পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলট প্যারাসুট দিয়ে নিচে নামলে তাকে দ্রুত আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আকাশে বিকট শব্দ এবং বিমানবন্দরের দিক থেকে দুটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ছিল। গতকাল রাতে সীমান্ত এলাকায় আফগান বাহিনীর বড় ধরনের অভিযানের পাল্টা জবাব হিসেবে পাকিস্তান ওই হামলা চালিয়েছিল। আজ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এই ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংকটকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222